২০২৬ সালে অনলাইনে আয় করার নতুন আইডিয়া
২০২৬ সালের অনলাইনে আয় করার নতুন আইডিয়া সম্পর্কে জেনে নিন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। এবং আয়ও করুন মোবাইল ফোন দিয়েই। দুনিয়া এখন অনেক এগিয়ে গিয়েছে বের হয়েছে অনেক রকমের পদ্ধতি। নতুন কিছু জানার নতুন কিছু শিখার এখুনি সময়। দুনিয়ে এগিয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন চলুন আজ থেকেই শুরু হোক নতুন কিছু শিখার এবং নতুন কিছু জানার।
নিম্নে উল্লেখিত মাধ্যমে অনলাইনে আয় করা যায়
- আর্টিকেল লিখে আয়
- ডিজিটাল মার্কেটিং করে আয়
- ফেসবুক এ অ্যাড ব্যবাবহার করে আয়
- অনলাইনে ব্যাবসা করে আয়
- ভিডিও এডিটিং করে আয়
- ভয়েজ ওভার দিয়ে আয়
- ChatGPT ব্যাবহার করে আয়
- Canva ব্যাবহার করে আয়
- ফটোশপ ব্যাবহার করে আয়
- ওয়েবসাইট বানিয়ে আয়
- সবশেষে
এখন তাহলে চলো উপরে উল্লেখিত বিষয় সম্পর্কে জানা যাক।
আর্টিকেল লিখে আয় করবেন যেভাবে
সব থেকে সহজে যে স্কিল শিখতে পারবে সেটা হল আর্টিকেল লিখা। এটাকে সব থেকে সহজ বলার কারন হল, আমরা সবাই স্মার্ট মোবাইল ব্যাবহার করি এবং এই স্মার্ট মোবাইল ব্যাবহার করে আমরা মেসেজ করি আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে যার কারনে আমরা সবাই কম বেশি ভালোই টাইপ করতে পারি। আর এই আর্টিকেল লিখার মূল বিষয় হল ভালো টাইপ করতে পারা। তারপর যেটা দরকার সেটা হল ভাল কী ওয়ার্ড খুজে বের করা।
এখন প্রশ্ন আসতে পারে যে কী ওয়ার্ড খুজব কি করে
গুগল এ গিয়ে সার্চ বাটন এ গিয়ে তুমি যে বিষয়ে লিখতে চাও সেই বিষয়ে সার্চ করতে পার। তাছাড়াও তুমি চ্যাট জিপিটি গিয়ে সার্চ করতে পার চ্যাট জিপিটি অনেক সুন্দর সুন্দর কী ওয়ার্ড সাজেস্ট করবে। আবার তুমি কোন প্রতিষ্ঠান থেকে এই আর্টিকেল লেখার স্কিল শিখতে পার তারা তমাকে A টু Z সব শিখেয় দেবে। কোর্সে ফি খুব বেশি না ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে শিখে নিতে পারবে। আর এই ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করে তুমি প্রতিমাসে ১৫ হাজার টকা আয় করতে পার। তুমি যদি রাজশাহীতে থাকো তাহলে রাজশাহীতে সুনাম ধন্য প্রতিষ্ঠান অরডিনারি আইটিতে যোগাযোগ করতে পার। অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠা ।
তুমি চাইলে অনালাইনে বিভিন্ন রকমের ভিডিও দেখেও নিজে নিজে শিখে নিতে পারো । অনলাইনে কোর্স করেও শিখতে পারো ।
প্রথম প্রথম কী ওয়ার্ড সার্চ করতে বিরক্ত লাগতে পারে টাইপ করতে বিরক্ত লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাবে ভালো লাগা তৈরি হয়ে যাবে কাজের প্রতি। যখন কাজের পর টকা হাতে পাবে তখন আরও বেশি ভালো লাগবে । তাহলে চলো আজ থেকেই শুরু কর তোমার আর্টিকেল লিখার জার্নি। শিখে নাও নতুন একটি স্কিল।
ডিজিটাল মার্কেটিং করে আয়
ডিজিটাল মার্কেটিং এই কথার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। কিন্তু আমরা অনেকেই ভাবি এটি অনেক কঠিন একটি বিষয় । আসলে কঠিন বলতে কিছুই নেই চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। এই ডিজিটাল মার্কেটিং কাজটি করতে কোন রকমের ডিগ্রীর দরকার নেই । তুমি যেকোনো বিষয় নিয়ে পড়াশুনা করার পরো এই ডিজিটাল মারকেটিং করে টাকা আয় করতে পারো ।
তাহলে চলো জানা যাক কিভাবে তুমি ডিজিটাল মার্কেটিং শিখবে এবং সেখান থেকে আয় করবে।
ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট ব্যাবহার করে কোন পণ্য বা সেবা দেয়া। ইন্টারনেট ব্যাবহার করে তুমি তোমার যেকোনো পণ্য বিক্রি করতে পার আবার তুমি নিজে একজন সেবা প্রদানকারি ব্যাক্তি হয়ে অন্নের পণ্য নিজে বিক্রি করতে পারো এটাই মূলত ডিজিটাল মার্কেটিং । তুমি পণ্য বিক্রি করতে পারো ফেসবুক, টিক টক, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফ্রম ব্যাবহার করে তুমি তোমার নিজের পণ্য সাথে অন্নের পণ্য বিক্রি করতে পার। নিজের পণ্য বিক্রি করলে তুমি এক সময় নিজের একটা ব্যাবসা দাড় করাতে পারবে আর অন্নের পণ্য বিক্রি করলে মাস শেষে একটা বেতন পাবে এখন চয়েজ তোমার তুমি কি করবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি স্কিল এটা শিখতে পারলে মাসে লাখ টাকাও আয় করা সম্ভব।
ডিজিটাল মার্কেটিং শিখতে পারো ফ্রী তেই কোন টাকা পয়সা ছাড়াই ।
১। ফ্রী অনলাইন রিসোর্স রিসোর্স ব্যবহার করো
. Google Digital Garage
. HubSpot Academy
এই দুই সাইট এ ফ্রী তে কোর্স করা যায় এবং কোর্স শেষে সার্টিফিকেটও পাওয়া যায় ।
ইউটিউব এ অনেক ফ্রী ভিডিও আছে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই শেখা সম্ভব। শুধু শিখলেই হবে না প্রতিদিন প্রাকটিস করতে হবে। ডিজিটাল মার্কেটিং অনেক বড় ফিল্ড ।এখানে অনেক ধরনের মার্কেটিং এর বিষয় আছে। এই যেমন ফেসবুক মারকেটিং, ইমেইল মারকেটিং, এস ই ও মার্কেটিং , কন্টেন্ট মারকেটিং। এখানে যে কোন একটি ফিল্ড এর উপর দক্ষতা অর্জন করে তুমি কাজ করতে পারো এবং মাসে লাখ টাকা আয় করতে পারো ।
ফেসবুকে অ্যাড ব্যাবহার করে আয়
প্রথমেই একটি ফেসবুক পেজ খুলো। তোমার যদি পার্সোনাল ফেসবুক আইডি থাকে তাহলে পার্সোনাল আইডি কে প্রোফেসনাল মুড অন করো তাহলে সেখান থেকেও আয় করা সম্ভব। নিয়মিত ফেসবুক পেজে ছবি, ভিডিও , স্টোরি আপলোড করো । আস্তে আস্তে ফলোয়ার বাড়লে ফেসবুক নিজে থেকেই তোমার পেজে অ্যাড চালু করে দিবে । তারপর তুমি যদি নিয়মিত কাজ করো তাহলে মনিটাইজেশন ও পেয়ে যাবে । তখন তোমার শুধু অ্যাড থেকেই আয় হবে না ভিউজ বাড়লে সেখান থেকেও ডলার আয় হবে। ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করলে খুব তারাতারি সফলতার মুখ দেখতে পারবে।
অনলাইনে ব্যাবসা করে আয়
অনলাইনে ব্যাবসা করা ডিজিটাল মারকেটিং এর মধ্যেই পরে । কিন্তু আজকে আমি তোমাদের এমন কিছু ব্যবসার আইডিয়া দিব যাতে করে তোমরা খুব অল্প সময়ে সফলতা পাও।
তোমরা অনলাইনে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করতে পারো।
যেমনঃ ১। বর্তমানে অনলাইনে মেয়েদের জামা, ওড়না , জুতা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে
২। বিভিন্ন রকমের জুয়েলারি বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে
৩। স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি হয় প্রচুর পরিমাণে
৪। ছেলেদের টি শার্ট বিক্রি করতে পারো
৫। বিভিন্ন মডেল এর চশমা বিক্রি করতে পারো
এই সব কিছুই করা সম্বভ অনলাইনে। তায় আজই নিজের পছন্দ মতো ব্যাবসা শুরু করে দাও । এই অনলাইনে ব্যাবসা করতে হলে ঘরে বসেই সম্ভব । তোমার বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবে।
ভিডিও এডিটিং করে আয়
তুমি তোমার দৈনন্দিন জীবনে যে সকল কাজ করো বা কোথাও যদি ঘুরতে যাও তাহলে সেখানে গিয়ে ভিডিও বানাও এবং সেই ভিডিও এডিট করে সোশাল মিডিয়া তে ছাড়ো তাহলে সেখান থেকেও টাকা আয় করতে পারবে।
ভিডিও এডিটিং এর জন্য তুমি বিভিন্ন রকমের ফ্রী টুল আছে অ্যাপ আছে সেগুলো ব্যাবহার করতে পারো । এই যেমন CapCut, VN Editor, Adobe Premiere Pro এই সকল অ্যাপ এবং টুল ব্যাবহার করে তুমি ভিডিও এডিট করতে পারো । এবং এই সকল অ্যাপ এবং টুল একদম ফ্রী ।
ভিডিও এডিটিং করে সেগুলো তুমি ইউটিউব এ ছারতে পারো । ইউটিউব এ বিভিন্ন রকম সর্ট ভিডিও বানাতে পারো । ফেসবুকে রিলস বানাতে পারো। তুমি যদি ভিডিও এডিট করে দিতে পারো অন্য কার চ্যানেল এর জন্য অন্য কার ফেসবুক পেজ এর জন্য সেখান থেকেও তুমি বেশ ভাল অংকের টাকা আয় করতে পারো ।
ভয়েজ ওভার দিয়ে আয়
বর্তমান যুগে ভয়েজ ওভার দিয়ে আয় করা সম্ভব। তোমার যদি কথা বলার স্কিল ভালো থাকে, তুমি যদি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো , তোমার কথা যদি স্পষ্ট হয় তাহলে এই প্লাটফরম তোমার জন্য।
বিভিন্ন ভিডিও তে ভয়েজ ওভার দিতে পারো , কার্টুন ভিডিও তে ভয়েজ ওভার দিতে পারো , অডিও বুক এ ভয়েজ ওভার দিতে পারো ।
এখন চলো জানা যাক কিভাবে এই কাজ শুরু করবে
প্র্যাকটিস করতে হবেঃ শুদ্ধ উচ্চারণ করতে হবে , ক্লিয়ার ভয়েজ থাকতে হবে, ইমশোন ব্যাবহার করা শিখতে হবে। এগুলো আগে জানতে হবে তাহলে এই প্লাটফরম এ ভালো কিছু করতে পারবে। একটা বিষয় মাথায় রাখবে কথা বলার মধ্যে ইমশোন রাখবে তাহলে মানুষ আগ্রহ পাবে তোমার ভয়েজ শুনতে।
চ্যাটজিপিটি ব্যবহার করে আয়
চ্যাটজিপিটি ব্যবহার করে আয় করা সম্ভব আমরা অনেকেই জানিনা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে চ্যাটজিপিটি নিজে টাকা দেয় না। চ্যাটজিপিটি হল একটি এ আই চ্যাটবট। এখানে সকল কাজের জন্য আইডিয়া পাওয়া যায়। উপরে যত রকমের আয় করার উপায় বলেছি সেই সকল কিছুর জন্য তোমরা এই চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারো। চ্যাটজিপিটি গাইডলাইন এর মতো কাজ করে। সকল কিছুর উত্তর তোমরা এইখানে পাবে।
তুমি যদি ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি করতে চাও তাহলে চ্যাটজিপিটি তোমাকে আইডিয়া দিবে কীভাবে
. E-book
. Study notes
. CV template
. Business idea guide
এই সকল কিছু তৈরি করে অনলাইনে বিক্রি করা যায়। একবার তৈরি করলে একই জিনিস বারবার বিক্রি করা সম্ভব। সঠিক ভাবে এই চ্যাটজিপিটি ব্যাবহার করতে জানলে এখান থেকে আয় করা সম্ভব। এটা একটি ফ্রি টুল হয়ায় এখানে কোন টাকা লাগে না। বিনা টাকায় এতো দারুণ দারুণ সকল আইডিয়া পেয়ে যাচ্ছ তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই কাজ শুরু করে দাও।
ক্যানভা ব্যবহার করে আয়
ক্যানভা হল একটি জনপ্রিয় অনলাইন ডিজাইন প্লাটফ্রম যেখানে খুব সহজে
. ফেসবুক পোস্ট
. লোগো ডিজাইন
. ব্যানার
. বিজনেস কার্ড
. ইউটিউব থাম্বনেল
. প্রেজেন্টেশন
ইত্যাদি তৈরি করা যায়, এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো। এবং সেই
ডিজাইন তুমি কোন ক্লাইন্টের কাছে বিক্রি করতে পারো। তাছাড়া তুমি তোমার
নিজের বিজনেসের জন্য এখান থেকে টেমপ্লেট ডিজাইন করতে পারবে খুব সহজেই। এখানে
রেডিমেড টেমপ্লেট থাকায় ডিজাইন করা অনেক সহজ হয়।
ক্যানভা ব্যবহার করে বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজের জন্য
নিয়মিত পোস্ট ডিজাইন করায় তাই তুমি যদি ক্যানভাতে কিভাবে ডিজাইন করা যায়
সেটি যদি শিখো তাহলে তুমি প্রমোশনাল পোস্ট, অফার ব্যানার,
প্রোডাক্ট পোস্ট তৈরি করে ক্লাইন্টের কাছে বিক্রি করতে
পারবে। তাছাড়াও ইউটিউব থাম্বনেল ডিজাইন করে তুমি আয় করতে
পারো।
ফটোশপ ব্যবহার করে আয়
ফটোশপ ব্যবহার করে তুমি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো। ফটোশপ একটি
ফ্রি টেমপ্লেট। কিন্তু এই ফটোশপ ব্যবহার করতে হলে তোমার একটি ল্যাপটপের প্রয়োজন
পড়বে। কারণ ফটোশপ তোমার মোবাইল ফোনে ইন্সটল করা যাবে না। মোবাইল ফোনে অনেক
বেশি স্পেস থাকে না তাই ফটো সেভ ইন্সটল করার জন্য একটি ল্যাপটপের
প্রয়োজন। ফটোশপ হলো একটি প্রফেশনাল ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন
সফটওয়্যার। এটি ব্যবহার করে
. ছবি এডিট
.ব্যাকগ্রাউন্ড রিমুভ
.পোস্টার ডিজাইন
আরো অনেক কিছু কাজ করা যায়। বর্তমান সময়ের ফটোশপ অনেক বেশি জনপ্রিয় ছবি
এডিটিং এর জন্য। ছবি সুন্দর করার জন্য এডিটিং করতে চাই মানুষ। তাই এখান থেকে
তুমিও অন্যের ছবি এডিট করে দিয়ে আয় করতে পারো। বিভিন্ন রকমের এডিটিং করা
যায় এই ফটোশপে যেমন
.স্কিন রিটাচ
.পাসপোর্ট সাইজ ছবি
.ওয়েডিং ফটো এডিট
.ব্যাকগ্রাউন্ড রিমুভ
একটি ছবিতে এই সকল কাজ করতে সাহায্য করে ফটোশপ। তাই ফটোশপ ব্যবহার করে
তুমি খুব সহজেই আয় করতে পারবে।
ওয়েবসাইট ব্যবহার করে আয়
বর্তমান যুগে ওয়েবসাইটে শুধু তথ্য দেওয়ার মাধ্যম নয়, বরং এটি অনলাইন
আয়ের একটি বড় সুযোগ। বর্তমানে অনেক মানুষ নিজের একটি ওয়েবসাইট
বানিয়ে ঘরে বসেই সেখান থেকে আয় করছে। একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে
প্রতিদিন লেখালেখির কাজ করে ইনকাম করা যায়। ওয়েবসাইট মনিটাইজেশন চলে আসলে
সেখান থেকে আয় করা যায়। এবং এডসেন্স ব্যবহার করেও ওয়েবসাইট থেকে আয় করা
যায়। ওয়েবসাইট এমন একটি প্ল্যাটফর্ম যা গুগল পেমেন্ট করে। ওয়েবসাইটে
বিভিন্ন রকমের তথ্য দিয়ে তুমি আয় করতে পারো। ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট
রিভিউ করে আয় করা যায়। চলো এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
যাক
প্রথমেই আসে ওয়েবসাইটে গুগল এডসেন্স ব্যবহার করে কিভাবে আয় করবে
গুগলের গুগল এডসেন্স ব্যবহার করে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো যায়। যখন
ভিজিটর তোমার ওয়েবসাইটে আসবে এবং তোমার লেখালেখি যখন পড়বে তখন কয়েকটি অ্যাড শো
করবে তখন ভিজিটর সেই অ্যাড দেখবে বা ক্লিক করবে তখন ওয়েবসাইট অনার মানে তুমি
ইনকাম পাবে। এবং এই ইনকাম বা পেমেন্ট সরাসরি গুগল তোমাকে করবে
এখন চলো জেনে নেই এফিলিট মার্কেটিং থেকে কিভাবে আয় করবে
ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ লিখে এফিলিত লিংক দেওয়া যায়। কেউ সেই লিংক
দিয়ে প্রোডাক্ট কিনলে কমিশন পাওয়া যায়। তাই তুমি যদি কারোর
প্রোডাক্ট রিভিউ কর এবং লিংক ব্যবহার কর তাহলে সেইখান থেকে একটি কমিশন পাবে।
এখন চলো জেনে নেই একটি ওয়েবসাইট থেকে আয় করতে কত সময় লাগে
সাধারণত একটি ওয়েবসাইট থেকে আয় করতে তোমার তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে
এটা নির্ভর করবে ভিজিটরের ওপর তুমি যত ভালো কনটেন্ট লিখবে ভিজিটর তত বাড়বে এবং
এখান থেকে যদি তুমি নিয়মিত কাজ করো তাহলে মনিটাইজেশন পেয়ে যাবে খুব তাড়াতাড়ি
তারপর মনিটাইজেশন পেলে তুমি গুগল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট পাবে। এটি
ধীরে ধীরে বাড়বে তুমি কত টাকা পেমেন্ট পাবে সেটা নির্ভর করবে ভিজিটর এর ওপর। তাই
মানসম্মত কনটেন্ট লিখলে ভিজিটর বাড়বে।
একটি গুরুত্বপূর্ণ পরামর্শ
কখনোই কপিক কন্টেন্ট ব্যবহার করবে না। প্রতিদিন মানুষ যেগুলো লিখে গুগলে
সার্চ করে সেগুলো নিয়ে কনটেন্ট লিখবে। কনটেন্টা যেন ইউনিক হয় এবং সাধারণ ভাষাতে
হয় যাতে খুব সহজেই ভিজিটর সে কনটেন্টগুলো পড়তে পারে।
সবশেষে
উপরে যতগুলো অনলাইনে আয় করার আইডিয়া দেওয়া হয়েছে সেই সকল কিছুই নির্ভর করবে
তুমি কতটা ধৈর্য এবং যত্ন সহকারে কাজগুলো করতে পারো তার ওপর। তাই উপরিউক্ত
সকল প্লাটফর্মে কাজ করতে হলে তোমার আগে সেই সকল কাজের ওপর জ্ঞান নিতে হবে। স্কিল
শিখতে হবে।
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয় করে সুযোগ দিন দিন বৃদ্ধি
পাচ্ছে। প্রযুক্তি দিন দিন আরো উন্নতি হচ্ছে। প্রযুক্তির উন্নতির কারণে
মানুষ ঘরে বসে বিভিন্ন স্কিল শিখে নিজের ক্যারিয়ার গড়ে তুলছে। চ্যাট
জিপিটি,ক্যানভ, এডোবি ফটোশপ, ভিডিও এডিটিং , ডিজিটাল মার্কেটিং, এবং ওয়েবসাইট
ক্রেশন এর মত দক্ষতা গুলো বর্তমান অত্যন্ত জনপ্রিয় চাহিদা সম্পন্ন। ডিজিটাল
মার্কেটিং শেখার মাধ্যমে একজন ব্যক্তির সোসিয়াল মিডিয়া মার্কেটিং এডভার্টাইজিং
এবং অনলাইন বিজনেস পরিচালনা করতে পারে। বর্তমানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম
যেমন ফাইবার এবং আপনার এসব স্টিলের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ওয়েবসাইট তৈরি
করে ব্লক এফিলেট মার্কেটিং গুগল এডসেন্স এবং অনলাইন বিজনেস এর মাধ্যমে ইনকাম করা
সম্ভব।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল অনলাইনে সফল হওয়ার জন্য ধৈর্য
নিয়মিত প্র্যাকটিস এবং কিছু শেখার আগ্রহ থাকা প্রয়োজন। শুরুতে ইনকাম কম
হলেও স্কিল ডেভেলপ করার মাধ্যমে ধীরে ধীরে বড় আর্নিং অপরচুনিটি তৈরি হয়। তাই
বর্তমান সময়ের ডিজিটাল স্কিল শেখা শুধু আয় করার মাধ্যম নয় বরং ভবিষ্যতের জন্য
একটি শক্তিশালী ক্যারিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে।
.jpg)
বিডি কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url