কপালে নতুন চুল গজানোর তেল


বয়স বাড়ার সাথে বা অল্প বয়সে অনেকের কপাল থেকে চুল ঝরে যায় যার ফলে কপাল দেখায় অনেক চওড়া এবং বড়। যার কারনে কোন হেয়ার স্টাইল করে আগের সেই সৌন্দর্যটা ফিরে পাচ্ছেন না, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাহলে আপনি নিচের নিয়ম কানুন গুলো পড়ুন এবং ৭ দিন সেই নিয়ম ফলো করুন তারপরেই দেখুন ম্যাজিক।
 
কপালে চুল গজানোর সবথেকে প্রাচীন এবং ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাস্টর অয়েল।  প্রকৃতির ছোট ছোট উপহার গুলোই কখনো কখনো আমাদের জীবনের বড় পরিবর্তন নিয়ে আসে ক্যাস্টর অয়েল তার এক চমৎকার উদাহরণ।

পেজ সূচিপত্রঃ কপালে চুল গজানোর তেল সম্পর্কে যা যা জানবেন 

কপালে চুল গজানোর তেল

কপালে চুল গজানোর জন্য সবথেকে কার্যকরী তেল হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল যেটাকে আমরা ভেননা ফল হিসেবেও চিনি। কিন্তু এই ভেন্না ফলের উপকারিতা আমরা সেভাবে কেউই জানিনা। আমরা তো অনেকে এটাও জানি না এই ভেন্না ফল থেকেই ক্যাস্টর অয়েল তৈরি হয়। এই তেলের কাজ শুধু কপালে চুল গজানো নয় এটি চুলের জন্য আরও অনেক কার্যকরী ভূমিকা পালন করে।

ক্যাস্টর অয়েল সম্পর্কে বিস্তারিত জানুনঃ

  • ক্যাস্টর অয়েল এতে কপালে নতুন চুল গজাতে সাহায্য করে
  • এটি খুশকির সমস্যা দূর করে
  • এটি অতিরিক্ত চুল পড়া বন্ধ করে
  • চুলের আগা ফাটা কমায়
  • চুলের গড়া থেকে ইনফেকশন প্রতিরোধ করে
  • চুল পাকা রোধ করে

ক্যাস্টর অয়েল ব্যবহারের নিয়মঃ

ক্যাস্টর অয়েল ব্যবহার করার নিয়ম খুবই  সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ক্যাস্টার অয়েল চুলে ব্যবহার করতে পারবেন।

১। প্রথমে এক থেকে দুই চামচ ক্যাস্টর অয়েল একটি বাটিতে ঢেলে নিন। তেলের পরিমাণ আপনার চুলের ঘনত্ব অনুযায়ী বাড়াতে অথবা কমাতে পারেণ।

২। তারপর নারকেল তেল নিন ২ চামচ। এটা মনে রাখবেন আপনি যে পরিমাণ ক্যাস্টর অয়েল নিবেন তার দ্বিগুণ পরিমাণ নারকেল তেল নিবেন। আপনি চাইলে নারকেল তেলের পরিবর্তে অন্য যেকোন তেল ব্যবহার করতে পার। কিন্তু নারকেল তেল ব্যবহার করলে উপকারিতা তাড়াতাড়ি পাবেন।

৩। অথবা নারকেল তেল না থাকলে আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন এতে করে সমান উপকারীতা পাবেন। 

৪। এরপর চুলার উপরে একটি পাত্রে কিছুটা পানি দিয়ে পাত্রটি একটি স্ট্যান্ডে বসিয়ে তেলের বাটীটি পাত্রের ভেতরে স্ট্যান্ডের উপরে রাখুন। 

৫। তারপর চুলার হিট  হালকা আচে দিয়ে দুই থেকে তিন মিনিট তেলটি গরম করে নিতে হবে।

৬। তারপর তেল একটু ঠান্ডা করে নিয়ে মাথার স্কালপে বা মাশে হালকা করে মেসেজ করুন। অধিক উপকারিতা পেতে পুরো চুলে ব্যবহার করুন।

৭। সকালে ঘুম থেকে উঠে নরমাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার পছন্দমত শ্যাম্পু ব্যবহার করেও চুল ধুতে পারেন।

৮। রাতে ব্যবহার করতে না পারলে গোসলের আগে তেলটি ব্যবহার করে তিন থেকে চার ঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন।

৯। অধিক উপকারিতা পেতে সপ্তাহে ৩/৪ দীন ব্যবহার করুন।

১০। অথবা আপনার কপালে যে অংশে চুল নেই সেখানে প্রতিদিন একটু করে তেল নিয়ে ম্যাসাজ করুন। দেখবেন ৭ দিন পরে নতুন করে চুল গজাচ্ছে।

ক্যাস্টর অয়েল কোথায় পাবেনঃ

আপনার বাসার বা এলাকার নিকটস্থ ফার্মেসিতে এই ক্যাস্টার অয়েল পেতে পারেন। অথবা মুদির দোকানেও আজকাল এই ক্যাস্টর অয়েল পাওয়া যায়। অথবা আপনি যেখান থেকে আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য তেল কিনেন সেখানেও খোঁজ করতে পারেন। এখন যেহেতু অনলাইনের যুগ আপনি অনলাইনে এই তেল অর্ডার করতে পারেন। 
অথবা দারাজ, সাজগোজের মতো জনপ্রিয় অ্যাপে এই তেল পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার করতে পারেন।

কিছু জনপ্রিয় ক্যাস্টর অয়েল এর নামঃ

1. RIBANA organic castor oil
2. WELL'S castor oil 
3. DABUR castor oil

অথবা বাজার থেকে ক্যাস্টর বীজ কিনে এনে ঘরেই তৈরি করতে পারেন ক্যাস্টর অয়েল। 

সবশেষে বলা যায়ঃ

ক্যাস্টর অয়েল শুধু চুল নয় ত্বকের যত্নে এবং শরীরের বিভিন্ন সমস্যা উপশমেও সহায়ক। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এর উপকারিতা স্পষ্ট ভাবে দেখা যায়।
ক্যাস্টর অয়েল ব্যবহার করার আগে সব সময় নিশ্চিত হওয়া উচিত এর সঠিক ব্যবহার ও পরিমাণ এতে  আমরা এর সর্বোচ্চ সুফল উপভোগ করতে পারি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডি কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Farhana
Farhana
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও বিডি কেয়ার আইটির সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।